নিজস্ব প্রতিনিধি,
শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন করা হয়। এদিন মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন, নার্সিং অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্য পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, কিছু দিনের মধ্যে আমরা রাজ্যে হেল্থ ইউনিভার্সিটি করতে যাচ্ছি। হেল্থ ইউনিভার্সিটি হলে সেখানে পি এইচ ডি থেকে শুরু করে অনেক ডিগ্রি অর্জন করা যাবে। রিসার্চ করানো হবে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা একের পর এক কাজ করে চলছি। আমরা এইমসের সাথে মৌ সাক্ষর করেছি।এইমসে একটি টিম পাঠিয়েছি বলে তিনি জানান।
akb tv news
21.03.2026

