আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কেন্দ্র এবার দেশের জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসাবে ঘোষণা করেছে। সরকারি সূত্র অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে তেলের পাশাপাশি এলপিজি সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র নির্দেশ দিয়েছে, দেশের তেল ও গ্যাস সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত সব সংস্থাকে এখন থেকে রিয়েল-টাইম তথ্য দিতে হবে। অর্থাৎ উৎপাদন, মজুত, সরবরাহ ও আমদানির তথ্য সরাসরি সরকারের কাছে জমা দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার বাস্তব পরিস্থিতি লুকাতে জ্বালানি তথ্যকে জাতীয় নিরাপত্তার আওতায় আনছে। অন্যদিকে সরকারের দাবি, জরুরি পরিস্থিতিতে সরকার যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সেই কারণেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, ভারত সাধারণত উপসাগরীয় অঞ্চল থেকেই অধিকাংশ রান্নার গ্যাস আমদানি করে। কিন্তু যুদ্ধের কারণে বিকল্প হিসাবে আমেরিকা-সহ অন্য দেশ থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।









    akb tv news 

    21.03.2026

    3/related/default