নিজস্ব প্রতিনিধি,
ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ৮ জন ডি আর ডব্লিউ কর্মীদের তিন মাসের মধ্যে ৩০ শতাংশ বকেয়া সহ নিয়মিতকরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত । এ বিষয়ে শুক্রবার জানান রাজ্যের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন । তিনি জানান যে গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্যে শিক্ষা দফতরের অধীনে কর্মরত ৮ জন ডি আর ডব্লিউ কর্মীদের তিন মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে। তাদেরকে বকেয়া বেতনের ৩০ শতাংশ প্রদান করতে হবে। নিয়মিত করনের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সে সময়কে পেনশনের সময়ের সাথে রাখতে হবে। এ বিষয়ে তিনি আরও জানান যে এই ৮ জন কর্মী ২০২২ সালে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করলেও পরবর্তী সময় উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেলে শেষে গত ২৮ তারিখ সুপ্রিম কোর্ট এই রায় দেয়। এদিন তিনি জানান নিয়মিতকরণের স্কিম বাতিল এই অজুহাতে নিয়মিতকরণ থেকে তাদের বঞ্চিত করা যাবে না। এই রায় এর প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যের ৪০ হাজার অনিয়মিত কর্মচারীর উপর।
akb tv news
06.03.2026

