নিজস্ব প্রতিনিধি,
বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির। সমাজ মাধ্যমে সেই কথোপকথনের বিষয়টি তুলে ধরেন ভারতের বিদেশমন্ত্রী। সূত্রের খবর, হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়ার শঙ্কার বিষয়েই কথা হয়েছে দু’জনের। আলোচনার ফাঁকে উঠে এসেছে ভারতীয় জাহাজের পরিস্থিতির কথাও। ওয়াকিবহাল মহল মনে করছে, হরমুজ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তাতে ভারতের উপর প্রভাব পড়ার সম্ভবনা কার্যত কম। যেমন সহযোগিতা করতে চায় মস্কো, তেমনই সুর নরম ইরানেরও। তবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ভারতও যে প্রস্তুত, তা আগেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী।
akb tv news
06.03.2026

