নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ই মার্চ এনডিএ-র বিশাল নির্বাচনী প্রচারণা
সম্মেলনের উদ্বোধন করবেন। কোচির কালুরের জওহরলাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত
হবে এই নির্বাচনী প্রচারণা সম্মেলন। যেখানে প্রায় ৫০,০০০ মানুষ উপস্থিত থাকবেন।
সোমবার বিজেপির
বরিষ্ঠ নেতারা একথা জানিয়েছেন। তিনি জানান, এদিন সকাল সাড়ে এগারটায় কোচি আন্তর্জাতিক
বিমান বন্দরে আসবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে
তিনি হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারণা সম্মেলনে যাবেন। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী
রোড-শো’ও করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
akb tv news
09.03.2026

