নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ বাড়ছে, তার সঙ্গে বাড়ছে জ্বালানি সঙ্কটও।
দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, এতদিন পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা
হয়েছিল। দাম বেড়েছিল শুধু প্রিমিয়াম জ্বালানির।
এবার পেট্রোল-ডিজেলের দামও বেড়ে গেল। নায়ারা এনার্জি ঘোষণা করল, তারা পেট্রোল ও
ডিজেলের দাম বৃদ্ধি করছে। প্রতি লিটারে ৫ টাকা করে দাম বৃদ্ধি করা হচ্ছে
পেট্রোলের। পাশাপাশি ডিজেলের দাম বাড়ছে প্রতি লিটারে ৩ টাকা। বৃহস্পতিবার থেকেই
নতুন দাম কার্যকর হবে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, পশ্চিম এশিয়ায় সংঘাত আবহে
যেহেতু ক্রুড তেলের দাম বাড়ছে, তাই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকেই পেট্রোল ও
ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম এদিন থেকেই কার্যকর হবে।
অর্থাৎ গ্রাহকদের পেট্রোল ভরাতে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ভরাতে লিটার প্রতি ৩
টাকা অতিরিক্ত দিতে হবে। অনেক রাজ্যের উপরে ভ্যাট বসায়, সেক্ষেত্রে সাড়ে ৫ টাকা
দিতে হবে।
akb tv news
26.03.2026

