নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন এডিসি নির্বাচন।আর এই নির্বাচনকে সামনে রেখে শনিবার ধুমাছড়ায় বিজেপি'র উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও বিজেপি দলের সাধারন সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।এদিন যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ৫৮৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরন করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।সভায় মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আগে ত্রিপুরাকে কেউ চিনত না। জানত না। এখন দিল্লীর মানুষ পর্যন্ত ত্রিপুরাকে চেনে।এর কারন হল আমরা সঠিক সময়ে সঠিক দিশায় কাজ করছি বলে তিনি জানান।
14.03.2026

