নিজস্ব প্রতিনিধিঃ
মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার রাজা সাহাকে অবশেষে আটক করতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল সে। তার বাড়ি টাউন প্রতাপগড়। গত বছরের ৭ ই আগস্ট আমতলী থানার পুলিশ তার গাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল। সেই মামলায় তাকে পাওয়া যায়নি , গাড়ি চালককে আটক করা হয়েছিল । তারপর থেকেই সে পলাতক ছিল। বুধবার গোপন খবরের ভিত্তিতে মোটরস্ট্যান্ড শনিতলা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পূর্ব থানার পুলিশ। নির্দিষ্ট এনডিপিএস মামলায় তাকে বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয় । এবিষয়ে জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।
akb tv news
05.03.2026

