নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্র ও রাজ্যের মোট ১৩ দফা দাবিতে সারা দেশব্যাপী গত এক মাস ধরে স্বাক্ষর
অভিযান সংগঠিত করে চলেছে এ আই ডি ওয়াই ও।
বৃহস্পতিবার এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের হাতে তুলে দেয় সংগঠনের কর্মকর্তারা।
তারা দাবি তুলে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের
সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, মদ ও মাদককে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। কর্ম সংস্থানের
ব্যবস্থা না করা পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা প্রদান করতে হবে, নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র
ও পরীক্ষা পরিচালনার সকল দায়িত্ব সংশ্লীষ্ট দপ্তরের উপর ন্যস্ত করা সহ মোট ১৩ দফা দাবি
তারা তুলে ধরে।
akb tv news
05.03.2026

