নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন এডিসি নির্বাচন।এই নির্বাচনে ২৮টি আসনে লড়াই করার প্রস্তুতি নিয়ে
রবিবার কংগ্রেস ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
গোটা রাজ্য সহ এডিসিতে দক্ষতা আছে এরকম দুটি আঞ্চলিক দলের সঙ্গে জুটের ইঙ্গিত দিলেন
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এডিসি নির্বাচনে যদি জোট না হয় প্রথমবারের মত পাহাড়ে একা লড়াই করবে
কংগ্রেস দল।লড়াই জোরদার হবে বলেও আশা ব্যক্ত করেন আসিশ কুমার সাহা। বৈঠকে তিনি বলেন,
আগামী ১২ই এপ্রিল টি টি এ ডি সি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে সব
কয়টি আসনে কংগ্রেস দল প্রতিদ্বন্দিতা করবে। আমাদের সঙ্গে আরও দুটো রাজনৈতিক দল প্রতিদ্বন্ধিতা
করবে। এই দুটি দল ছোট হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের শক্তি আছে। বৈঠকে এব্যাপারে চূড়ান্ত
সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
akb tv news
22.03.2026

