আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাত পোহালেই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি

    দেশে শুরু হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়া l রাত পোহালেই নির্বাচন। একটি রাজ্যে নয়, একসঙ্গে তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামিকাল ৯ই এপ্রিল বৃহস্পতিবার ভোট গ্রহণ হতে চলেছে অসম, কেরলম ও পুদুচেরিতে। ইতিমধ্যেই ইভিএম ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য সমস্ত কিছু নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছে। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন হবে।কেরলে মোট ১৪০টি আসনে নির্বাচন হবে। অসমে ১২৬টি আসনে নির্বাচন হবে এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪ঠা মে। নির্বাচনকে কেন্দ্র করে সব কয়টি রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে , যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটতে পারে l পাশাপাশি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে l







    akb tv news 

    08.04.2026

    3/related/default