আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মত বিনিময় সভায় মন্ত্রী কিশোর বর্মন ll AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধি,

    মঙ্গলবার ত্রিপুরার ধলাই জেলা গন্ডাছড়া বাজারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূলত আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য এডিসি  নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে ব্যবসায়ীদের আশীর্বাদ ও সমর্থন পেতে এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলো খতিয়ে দেখতে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।  উপস্থিত ছিলেন ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন,  আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাইমা সরমা এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা, গঙ্গানগর গন্ডাছড়া এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং সহ অন্যান্যরা। এদিনের এই মতবিনিময় সভায় আগামী ১২ এপ্রিলের এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা ও আশীর্বাদ চাওয়া হয়। এডিসি নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার এবং উন্নয়নের পক্ষে বিজেপি প্রার্থীদের সমর্থন করার জন্য  আহ্বান জানান। এ সম্পর্কে জানান মন্ত্রী কিশোর বর্মন।









    akb tv news 

    07.04.2026

    3/related/default