নিজস্ব প্রতিনিধি,
মন্ত্রী সহ বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী - কর্মীদের ওপর হামলার ঘটনায় সোমবার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তার অভিযোগ বিগত পাঁচ বছর যারা এ ডি সি’র ক্ষমতায় ছিল তারা যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে ব্যার্থ হয়েছে । জনজাতিদের উন্নয়নের টাকা নিজের ব্যক্তিগত সম্পত্তিতে রুপায়িত করেছেন। স্বভাবতই তাদের মনে ক্ষমতায় না ফেরার একটা ভয় কাজ করছে । এর ফলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থক হবে না। তিনি বলেন মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৈরি হয়ে গেছে । তাই তারা হতাশা থেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকরতাদের উপর হামলা হুজ্জুতি করছে। এই সব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খুবই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
akb tv news
06.04.2026

