আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জনজাতিদের জন্য বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

     জনজাতিরা নিজেদের মধ্যে হিংসা - মারামারি না করার জন্য বার্তা দিলেন মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। এডিসি নির্বাচনের প্রাক্কালে পাহাড়ি এলাকায় একাধিক হিংসাত্মক ঘটনার খবর সামনে আসতেই জনজাতিদের উদ্দেশ্যে সোমবার সামাজিক মাধ্যমে শান্তির বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ তিনি স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, নিজেদের মধ্যে হিংসা ও মারামারি থেকে বিরত থাকতে l সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর বলেন, সত্যিই যদি নিজেদের সমাজকে ভালোবাসেন, তাহলে আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়। তাঁর মতে, নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর আসে কিন্তু সাময়িক উত্তেজনায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লে জনজাতি সমাজে বিভাজন তৈরি হবে। এর ফলে সমাজের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং তা অন্যদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়াবে। 









    akb tv news

    06.04.2026

    3/related/default