স্ত্রী ও ছেলেকে খুন করে নিজের জীবন দেওয়ার চেষ্টা এক শিক্ষকের l সোমবার সকালে এই ঘটনায় হতবাক উদয়পুরবাসী। চন্দ্রপুরস্থিত বেলতলী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রুপা দাস ও ছেলে দিগন্ত দাসকে ঘুমের মধ্যে নির্মমভাবে খুন করেন। স্থানীয়দের বক্তব্য অনুসারে, সোমবার ভোরবেলায হঠাৎ চিৎকার শুনে ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। অজিত দাসের বাবা নারায়ণ চন্দ্র দাস জানান, অজিত দাস গত কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষপান করে নিজের জীবন দেওয়ার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে l সেখানে তার চিকিৎসা চলছে l তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত lঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে ঘটনার তদন্ত—কী কারণে এমন নৃশংস পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ l
akb tv news
13.04.2026

