আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভোটারদের উদ্দেশ্যে বার্তা রাজ্য পুলিশের মহা নির্দেশকের ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগামী ১২ই এপ্রিল টিটিএএডিসি-র নির্বাচন। এদিন নির্ভয়ে সকলকে ভোট দিতে যাওয়ার জন্য আহ্বান জানালেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। পাশাপাশি তিনি বলেন, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার প্রশ্নে ২ কোম্পানি সি আর পি এফ,১০ কোম্পানি এস এস বি ও১২ কোম্পানি বি এস এফ মোতায়েন করা হবে। শুক্রবার এডিসি নির্বাচনের সরব প্রচার সমাপ্তির দিন সাংবাদিক সম্মেলন করে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,আগামী ১২ই এপ্রিল রাজ্যের আটটি জেলায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে l 1257 টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে l বিভিন্ন পোলিং স্টেশনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে l পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে বলে তিনি জানান l









    akb tv news 

    10.04.2026

    3/related/default