নিজস্ব প্রতিনিধি,
এডিসি নির্বাচনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনটি আসনের অন্তর্গত মোট চারটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়। সকাল ৭টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। এদিনের এই পুণ:ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ছিল। চারটি ভোটকেন্দ্রের ভোটাররা এদিন পুনরায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করেছেন। যেসব ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল— পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের হীরাপুর এস.বি স্কুল, কুলাই-চাম্পাহাওর কেন্দ্রের ভাটিময়দান এস.বি. স্কুল ও রামদেব ঠাকুর পাড়া ভোটকেন্দ্র, এবং মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রের নন্দকুমার পাড়া জে.বি স্কুল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
akb tv news
16.04.2026

