আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্ঘটনায় নিহত যুবক ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বিশালগড় চেলিখলা ব্রীজের কাছে ভয়াবহ দূর্ঘটনায় নিহত হয় রহিমপুরের যুবক রাকিব হোসেন। শুক্রবার রাতে সংঘঠিত এই ঘটনায় গুরুতর আহত হয় চন্দন দাস নামে অপর এক ব্যক্তি। বাইক ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষে এই দূর্ঘটনা বলে জানায় পুলিশ। ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা দুজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় বাইক চালকের। আহত চন্দন দাস বাইসাইকেল আরোহী। এদিকে দূর্ঘটনার পর বাইকটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে l 












    akb tv news 

    11.04.2026

    3/related/default