নিজস্ব প্রতিনিধি ,
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঙ্গলবার মথাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মস্তানি, গুন্ডাবাজি করে ক্ষমতায় থাকা যায় না। তিনি বলেন, মথা একদিকে শান্তির কথা বলে অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাস করে জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে। এইসব জনগণ কোন অবস্থাতেই মেনে নেবে না। তেলিয়ামুড়ায় দুস্কি এলাকায় মহারাণীপুর- তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী বিল্লো জমাতিয়া এবং মান্দাই-পুলিনপুর আসনের প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, মথার মাথা নষ্ট হয়ে গেছে। এই কর্মসূচিতে যাবার সময়েও সন্ত্রাস করে লোকজনকে আটকে দিয়েছে মথা নামধারীরা। এমনকি গুলিও চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক প্রচেষ্টার পর ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। কোন অবস্থাতেই এই শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না।মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির জয় নিশ্চিত, মানুষকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। জনগণের অ্যাকশন শুরু হলে পালিয়ে যাবারও সুযোগ পাবে না মথা। এই জনসভায় বিজেপি এসটি মোর্চার সর্বভারতীয় সভাপতি সমীর ওরাং, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
akb tv news
07.04.2026

