নিজস্ব প্রতিনিধিঃ
দিল্লি থেকে সুইৎজ়ারল্যান্ডগামী বিমানের ইঞ্জিনে আচমকা আগুন। মাঝপথেই
টেকঅফ স্থগিত করতে হল। দিল্লি বিমান বন্দরে এই দুর্ঘটনায় ছয় যাত্রী আহত হন বলে জানা
গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে,
দিল্লি থেকে সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিক যাচ্ছিল ফ্লাইট নম্বর এলএক্স১৪৭। শনিবার রাত
১ টা ৮ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। রানওয়ে দিয়ে ছোটাও শুরু করে বিমানটি। সেই
সময় আচমকাই বিমানের ইঞ্জিন ফেলিওর হয় এবং আগুন ধরে যায়। বিমানে মোট ২২৮ জন যাত্রী
ছিলেন। এরমধ্যে ৪ জন শিশুও ছিল। টেকঅফের পরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। টেকঅফ
বাতিল করে দেন ক্রু। নির্দেশ দেওয়া হয় বিমানটি অবিলম্বে ফাঁকা করার। ইমার্জেন্সি
স্লাইড দিয়ে যাত্রীদের বের করা হয়। বিমানের ক্রু-রা সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের
অন্য বিমানে যাত্রার ব্যবস্থা করা হচ্ছে কিংবা হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
akb tv news
26.04.2026

