নিজস্ব প্রতিনিধিঃ
সেন্ট্রাল বোর্ড অফ
সেকেন্ডারি এডুকেশন নবম শ্রেণি থেকে ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি ভাষার অধ্যয়ন
বাধ্যতামূলক করেছে। ১লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে একই সঙ্গে সিবিএসই
স্পষ্ট করেছে যে, দশম শ্রেণিতে তৃতীয় ভাষার জন্য কোনও বোর্ড পরীক্ষা হবে না। জাতীয়
শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ও দশম
শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন ‘ভাষা নীতি’ ঘোষণা করেছে বোর্ড। ২০২৬-‘২৭ শিক্ষাবর্ষ
থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই
নতুন কাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল, নির্বাচিত তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি অবশ্যই
ভারতীয় ভাষা হতে হবে। যদি কোনও পড়ুয়া বিদেশি ভাষা পড়তে চায়, তবে তা তৃতীয় ভাষা
হিসাবে বেছে নেওয়া যাবে। তবে সে ক্ষেত্রে বাকি দু’টি ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে।
আর বিদেশি ভাষাকে চতুর্থ বা অতিরিক্ত ভাষা হিসাবেও পড়ার সুযোগ থাকছে। সিবিএসই
জানিয়েছে যে, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে এবং তাদের উপর অযাচিত চাপ
কমাতে’ দশম শ্রেণিতে তৃতীয় ভাষার ওপর কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না।
akb tv news
17.05.2026

