আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৬৭ পরিবারের মোট ২১৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার পেচারথলের ডেপাছড়া এলাকায় তিপ্রা মথা দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় চার নং করমছড়া উপজাতি কেন্দ্রের এমডিসি রতীশ ত্রিপুরার হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৬৭ পরিবারের মোট ২১৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে যোগদান করেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি রতীশ ত্রিপুরা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সুর চড়ান এবং দলের সুপ্রিমো মহারাজার নেতৃত্বে আগামী দিন দলকে আরও শক্তিশালী করে তোলার উপর জোর দেন। তিনি দলীয় সংগঠনকে মজবুত করার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং দলীয় কর্মীদের আরও মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।এই অনুষ্ঠানে এলাকার রাজনীতিতে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সভায় উপস্থিত ছিলেন ওয়াইটিএফ-এর পেচারথল ব্লকের প্রেসিডেন্ট প্রাণেশ দেয়ান, তিপ্রা মথা দলের পেচারথল ব্লকের সভানেত্রী সুপর্ণা  চাকমা, YTF এর সাধারণ সম্পাদক প্রয়াশ চাকমা এবং স্থানীয় নেতৃত্ব সুমন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।







    akb tv news 

    19.05.2026

    3/related/default