আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতি আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দিল বৃহস্পতিবার।এদিন আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত এক আলোচনা সভার পর সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয়। নেতৃত্বদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করলেও সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য সুযোগ-সুবিধা, ভাতা বৃদ্ধি এবং কর্ম সংক্রান্ত একাধিক সমস্যার সমাধানে সরকার উদাসীন ভূমিকা পালন করছে। সেই কারণেই আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।








    akb tv news 

    28.05.2026


    3/related/default