আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশজুড়ে পালিত ঔষধ শিল্পে একদিনের ধর্মঘট।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    অনলাইন ফার্মেসির অনিয়ন্ত্রিত কার্যক্রম ও শোষণমূলক মূল্য নির্ধারণের প্রতিবাদে বুধবার  দেশজুড়ে পালিত হয় ঔষধ শিল্পে একদিনের ধর্মঘট। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের ব্যাপক প্রভাব পরে রাজ্যে। হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা এবং কমলপুর বাদে রাজ্যের প্রতিটি জায়গায় ঔষধের দোকান বন্ধ ছিল। তবে জরুরী পরিষেবা হিসেবে প্রতিটি হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি করে ওষুধের দোকান খোলা রাখা হয়। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন কর্মীরা আই জি এম হাসপাতাল সংলগ্ন এলাকায় জমায়েত করে। সারা দেশের কর্মসূচির অঙ্গ  হিসেবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের দাবি সনদ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট তুলে দেয়। উল্লেখ্য, অবৈধ ই-ফার্মেসি ও কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড়ের কারণে দেশের প্রায় ১২ দশমিক ৪০ লক্ষ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ী এবং প্রায় ৫০ মিলিয়ন মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। সারাদেশে কেমিস্ট ও ওষুধ পরিবেশকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংস্থা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে।









    akb tv news 

    20.05.2026


    3/related/default