আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কপালের লেখা পড়া দায় ।। কবিতা ।। মৃণাল কান্তি পাল ।। আরশিকথা অতিথি কলাম

    আরশি কথা

    কপালের লেখা পড়া দায়


    প্রভু মনের মাঝে দুঃখ জমা 

    প্রকাশ করছি চেয়ে ক্ষমা।

    চোখ মেলে দেখি এই দুনিয়া

    ভালো মন্দ নেই চিনিয়া।


    চলছি ভবিষ্যত গড়ার লক্ষ্যে যখন 

    অতীত স্মৃতির শুধু রোমন্থন।

    কপালের নিচে দুই চোখের অবস্থান 

    এইগুলো যে তোমারই দান।


    আগামী দিনগুলো কেমন যাবে চলে 

    লিখে দিয়েছো মানুষের কপালে।

    সুখ দুঃখ হাসি কান্নায় ভরিয়ে 

    জীবন সবার দিয়েছো গড়িয়ে।


    চোখ দিলে সব দেখার তরে

    অবস্থান কপালের নীচের স্তরে।

    যায়না পড়া কভু কপালের লেখা

    চোখ আছে যেথায় রাখা।


    পড়ার সুযোগ বঞ্চিত হচ্ছে প্রানী

    শুধরানোর সুযোগ রেখেছো টানি।

    লেখাপড়া জানা লোক হিমসিম খায় 

    পড়ার তরে বসে অপেক্ষায়।


    ভালো মন্দের আগাম জানতে চাই 

    উপায় কোথায় বলো পাই।

    জানতে যদি পারতাম প্রভু কথা 

    সামলে নেব সব ব্যথা ।


    কলমে -মৃণাল কান্তি পাল

    আগরতলা, ত্রিপুরা


    আরশিকথা অতিথি কলাম

    ১৪ই জুন ২০২৬

    3/related/default