আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গুন্ডারাজ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    গুন্ডারাজ নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় গুন্ডাগিরি শেষ সেকথা বুঝিয়ে দিয়ে শুভেন্দু অধিকারি বলেন, “কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে পাঠিয়ে দেবেন নিচে নাম আর মোবাইল নম্বর লিখে।” শুধু তাই নয়, পার্টির নেতার নাম করে বা জনপ্রতিনিধিদের নাম যদি অন্যায়ভাবে কেউ ব্যবহার করে তাহলেও তাঁকে জানাতে বললেন শুভেন্দু। তাঁর সাফ কথা, সরকার বদলানো ঝান্ডার পরিবর্তন নয়, একটা ব্যবস্থার পরিবর্তন। শনিবার দক্ষিণ কলকাতায় বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘অভিনন্দন আপনো কা’ অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র সিং রাঠোর ছাড়াও সাওয়ার ধনানিয়া, শিশির বাজোরিয়া, আজমেঢ়ের প্রাক্তন মেয়র নীরজ জৈন, প্রকাশ প্যাটেল প্রমুখ। অনুষ্ঠানে শিল্পপতিরা-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। ভাষণের শুরুতেই শুভেন্দু বলেন, আপনারা আমায় বড় দায়িত্ব দিয়েছেন। সেটা পালন করতে হবে। বাংলাকে খাড়া করতে হবে। বাংলার অর্থনীতিকে মজবুত করতে হবে, বিনিয়োগ আনতে হবে। এই সরকার শিল্পবান্ধব, স্বচ্ছ জমিনীতি হবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক থাকবে। আগের তৃণমূল সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, এত অহংকার, এত অত্যাচার, পুলিশ গুন্ডাকে দিয়ে রাজ্যকে বরবাদ করেছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত এই শক্তিকে উপড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। ওদের পার্টিও বরবাদ হয়ে গিয়েছে।






    akb tv news 

    14.06.2026





    3/related/default