আলো বলে আঁধার ওরে
তুই বড় কালো।
যায়না দেখা কোথাও তোর
একটুখানি ভালো।
আঁধার বলে শোন বলি
দিনের শেষে রাত।
চক্রাকারে ঘুরছে শুধু
নেই তাতে হাত।
আধার তখন মুচকি হেসে
শুধায় ওরে ভাই।
রূপের বাহার ছেড়ে দিয়ে
সাম্যের গান গাই।
মূল্য কোথায় আমায় ছাড়া
তোর এই জগতে।
আমার অস্তিত্ব বাঁচায় তোরে
সবার মাঝেতে।
সুন্দর বলে অহঙ্কার করে
বাঁচার উপায় নাই।
নজর লাগার ভয়ে ওরে
কাজলের টিপ চাই।
- মৃণাল কান্তি পাল
ত্রিপুরা
আরশিকথা সাহিত্য
২৭ জুন ২০২৬

.jpg)