আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সে কথা উল্লেখ করেই মার্কো রুবিও বলেন যে ভারত-আমেরিকার সম্পর্ক ‘ফ্যান্টাস্টিক’।ওয়াশিংটন ডিসি-তে এক সংবাদ  সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ২০২৭ সালের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে, চলতি বছরের শেষেই তিনি ভারতে আসতে পারেন এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। রুবিও বলেন, “আশা করছি, আগামী বছরের শুরুতে প্রেসিডেন্ট যাবেন।  ভারত আমেরিকার অনেক কাছের অংশীদার ও বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যা আমি মনে করি কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ।”যদি ট্রাম্প আগামী বছর ভারতে আসেন, তাহলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফর হবে। চলতি জুন মাসেই ফ্রান্সের এভিয়ানে জি-৭ সামিটের সময় দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তারা আলাদাভাবে বৈঠকও করেছিলেন।

     

     

     





    akb tv news 

    27.06.2026

    3/related/default