আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নর্থ বেঙ্গল এস্ট্রোলজিকেল ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় তম বার্ষিক জ্যোতিষ সম্মেলনঃ দিনাজপুর

    আরশি কথা

    আরশিকথা ডেস্কঃ


    ৭ই জুন, রবিবার গঙ্গারামপুর পৌর নগরে রুদ্রাণী এজেন্সী রতন মালা দক্ষিণ দিনাজপুর নর্থ বেঙ্গলে এস্ট্রোলজিকেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আচার্য্য শুভ্র গোস্বামীর উদ্যেগে এক মনোরম জ্যোতিষ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অতিথি বরণ সহ প্রদীপ প্রজ্জ্বলন, ফুল, উত্তরীয় মানপত্র ও মেমেন্টো স্মারক দিয়ে সকল গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।


    নর্থ বেঙ্গল এস্ট্রোলজিকেল ফাউন্ডেশনের জ্যোতিষ সম্মেলনে এদিন দেশ বিদেশের বহু গুণীজন উপস্থিত ছিলেন।

    উপস্থিত ছিলেন স্বামী অদ্বিতানন্দ, ড: মনোজ মন্ডল, কৌশিক কোয়াল, লব ঘোষ, সাথী ঘোষাল, মদন ঠাকু্র, বয়োজ্যেষ্ঠ রথীন মল্লিক মহাশয়, সুমন্ত ঘোষাল, ড: পীযূষ পিপাসু দাস প্রমুখ। এছাড়াও দিল্লি, মুম্বাই,পুনে, ত্রিপুরা থেকে ড: ঝর্না বণিক এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দান করেন। সম্মেলনে ঝর্না বণিক কে "দিব্য চেতনা সাধনা  শ্রী" সম্মানে ভূষিত করা হয়। সেখানে তিনি শুভ্র গোস্বামী কে সঙ্গে নিয়ে একটি কবিতা পাঠ করেন। 




    সম্মেলনে প্রত্যেক গুণীজন জ্যোতিষ শাস্ত্র বস্তু, টেরোট মন্ত্র ও তন্ত্র নিয়ে নিজ নিজ বক্ত্যব নিয়ে আলোকপাত করেন।






    শেষে উপাধি, মমেন্ট ও স্বর্ণপদক বিতরণের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।


    আরশিকথা

    ১২ই জুন ২০২৬

     

    3/related/default