ভারতের
প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডে গিয়েছেন নরেন্দ্র মোদী। তবে, ব্যক্তি মোদীর সঙ্গে
নিউজিল্যান্ডের সম্পর্ক অনেকদিনের। সেই পুরনো সম্পর্ককেই স্মরণ করলেন তিনি। তিন দেশ
সফরের শেষ পর্যায়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই অকল্যাণ্ডে পৌঁছন
তিনি। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।
এরপর সেখানেই একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের প্রতি বিশেষ বার্তা দিলেন মোদী। মনে
করলেন পুরনো বন্ধুর কথা। একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে এল ভারত-নিউজ়িল্যান্ড সম্পর্কের
কথা।অকল্যান্ডের স্পার্ক অ্যারেনাতে ‘কিয়া ওরা মোদী’-র আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজার
হাজার প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। মোদী মঞ্চে উঠতেই ‘মোদী, মোদী’ চিৎকারে ফেটে
পড়ে গোটা সভা। মোদী প্রথমে হিন্দিতে নমস্তে, তারপর মাওরি ভাষায় ‘কিয়া ওরা’ অর্থাৎ
শুভেচ্ছা জানান। ভাষণের শুরুতেই মোদী বলেন, “৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে এসেছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা
নিয়ে আপনাদের কাছে এসেছি।”মোদী জানান, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, যখন তাঁকে
কেউ চিনত না, যখন সরকারের অংশ ছিলেন না, সেইসময় নিউজিল্যান্ডে গিয়েছিলেন মোদী। তাও
২৫-৩০ বছর আগের কথা। সেই সময় নিউজিল্যান্ডের এক বন্ধু তাঁকে একটি মাফলার,একটি টুপি
ও একজোড়া গ্লাভস উপহার দিয়েছিলেন। মোদী বলেন, “আজ আমি সেই মাফলারটাই পরে এসেছি। এত
বছর ধরে এটি আমি যত্ন করে রেখে দিয়েছি। এই মাফলার আমার কাছে নিউজিল্যান্ডের মানুষের
ভালোবাসা ও আন্তরিকতার স্মৃতি বহন করে।”
akb tv news
11.07.2026

