নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে জটিল রোগে আক্রান্ত কমলপুরের বাসিন্দা ছোট্ট ঈশিতা। তার ব্যয় বহুল চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হয়। সেই অনুসারে সকলেই তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই অতি সম্প্রতি এক প্রতারক ১ লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেখায় ঈশিতার মা’কে। শেষে সাহায্য তো দূরের কথা উল্টে ঈশিতার মায়ের কাছ থেকে অন লাইনে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। এই বিপদের সময়ে অসহায় পরিবারের সঙ্গে এমন নিষ্ঠুর প্রতারণা যা সকলকে ভাবাচ্ছে। তাই শনিবার সংবাদ মাধ্যমের সামনে ছোট্ট ঈশিতার মায়ের অনুরোধ সাহায্যের নামে কেউ টাকা চাইলে আগে পরিচয় ও সত্যতা যাচাই করুন।কেউ যাতে আমার মত আর প্রতারিত না হন।
akb tv news
11.07.2026

