নিজস্ব প্রতিনিধিঃ
পড়ুয়াদের তিনটি ভাষা পড়াতে চাই কেন্দ্র। সিবিএসই
ইতিমধ্যে তাদের পাঠক্রমেও তৃতীয় ভাষা বা থার্ড ল্যাঙ্গুয়েজ যোগ করার পরিকল্পনা করে
ফেলেছে। এব্যাপারে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলল, তৃতীয় ভাষা পড়ুয়াদের উপরে অযাচিত ও অপ্রয়োজনীয় চাপ
তৈরি করবে। কেন্দ্রের তিন
ভাষার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন নবম শ্রেণিতে
তৃতীয় ভাষা যোগ করার পরিকল্পনা করেছে। এই নিয়ে তামিলনাড়ু সরকার বিরোধিতা করেছে। মাদ্রাজ
হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যের প্রতিটি জেলায় জওহর নবোদয় বিদ্যালয়কে স্বীকৃতি দেওয়ার। সেই রায়কে
চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। তারা কেন্দ্রের
তিন ভাষার নীতি নিয়ে আপত্তি তোলে।সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নবম শ্রেণিতে
তৃতীয় ভাষা যোগ করা নিয়ে প্রশ্ন তোলে। তামিলনাড়ু সরকারের আর্জির জবাবে বিচারপতি বিভি
নাগারত্ন এই নীতি কার্যকর করার সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে পড়ুয়াদের তাহলে
আরও অনেক আগে থেকে তৃতীয় ভাষা শেখা শুরু করা উচিত।নবম শ্রেণিতেই
এই তৃতীয় ভাষা যোগ করা নিয়ে সুপ্রিম কোর্ট বলে, “এটা ঠিক নয়। নবম শ্রেণি পড়ুয়াদের
জন্য খুবই চাপের।নবম শ্রেণিতেই কেন নতুন ভাষা শেখানো হবে? আপনাদের ষষ্ঠ শ্রেণিতেই এটা
যোগ করা উচিত।"
akb tv news
16.07.2026
16.07.2026

