নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনার নিয়োগ
সংক্রান্ত প্যানেলে দেশের প্রধান বিচারপতিকে রাখা হয়নি কেন্দ্রের নতুন আইনে।
নিরপেক্ষতার প্রশ্ন তুলে এর বিরুদ্ধে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে
কেন্দ্র সরকারের কাছে সর্বোচ্চ আদালত জানতে চাইল— কেন মুখ্য নির্বাচনী কমিশনার এবং
নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে বাদ দেওয়া হল দেশের প্রধান বিচারপতিকে? কেন্দ্রের
নতুন আইনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের বাছাই করতে পারে
যে তিন সদস্যের প্যানেল, তার সদস্য প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর
দ্বারা মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। বিরোধী দলগুলি গোড়া থেকেই এই আইনের বিরোধিতা
করে জানায়, প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কেন্দ্রের প্রতিনিধি হওয়ায় বাছাই
প্রক্রিয়াটি একমাত্রিক হয়ে পড়বে, নিরপেক্ষ কোনও সিদ্ধান্ত গৃহীত হবে না।
উল্লেখ্য, এই প্যানেলে অতীতে প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত কেন্দ্রীয় মন্ত্রীর বদলে
ছিলেন দেশের প্রধান বিচারপতি। কেন্দ্র সরকারের কাছে আদালত জানতে চেয়েছে,
যখন সিবিআই প্রধান, লোকপাল নির্বাচনের দায়িত্বে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি,
তবে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে তাঁকে বাদ
দেওয়ার যুক্তি কী? শুনানিতে কেন্দ্রের পক্ষের আইনজীবীর বক্তব্য— নিয়োগ প্রক্রিয়ায় সংখ্যাগত
সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা “খারাপ উদ্দেশ্যে”
এবং “গণতন্ত্রের” পরিপন্থী কোনও কাজ করবেন, এমনটা ধরে নেওয়া ভুল হবে।
akb tv news
31.07.2026

.jpg)