নিজস্ব প্রতিনিধিঃ
কেদারনাথের
হাঁটা পথে গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার দূরত্বে ছোড়ির কাছে আচমকা ধস নামে। কোনও দুর্ঘটনা
না ঘটলেও পাহাড় থেকে নেমে আসা মাটি ও পাথরে রাস্তা বন্ধ হয়ে যায়। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা
আধিকারিক নন্দন সিং জানান, ধস নামার পরই পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে কেদারনাথ
যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে রাস্তা সচল করার
কাজ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলার দুর্যোগ মোকাবিলা দপ্তর। জাতীয় দুর্যোগ
মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছে।
এদিকে উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি করা হয়েছে
হলুদ সতর্কতা। বুধবার বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ,
নৈনিতাল, চামোলি, বাগেশ্বর ও পিথোরাগড় জেলায়। পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ
সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৫শে জুলাই
পর্যন্ত দুর্যোগ চলবে।
akb tv news
22.07.2026

.jpg)