আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইন্দো-ইউএস মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এআইকেকেএমএসের বিক্ষোভ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রস্তাবিত ইন্দো-ইউএস মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতায় বুধবার সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন করে এআইকেকেএমএস। এরই অংশ হিসেবে আগরতলার বটতলায় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, এই চুক্তি কার্যকর হলে দেশের কৃষক ও কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কৃষকদের উৎপাদিত ফসল সি-২ + ৫০ শতাংশ সূত্র অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) সরকারকে ক্রয়ের দাবি জানান। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের জন্য উৎপাদন খরচের অন্তত দেড়গুণ মূল্য নিশ্চিত করারও দাবি তোলেন।বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান ও দাবিদাওয়া তুলে ধরেন।






    akb tv news 

    22.07.2026

    3/related/default