আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    তাঁর চোখে চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশে যাওয়ার। আর সেই অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এসএসকেএমে চোখ দেখানোর কথা জানায় আদালত। এমনকী এই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এরমধ্যে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গেছে, আগামী সপ্তাহে সোমবার এই মামলার শুনানি হতে পারে। এব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদনে ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, হাই কোর্টের নির্দেশ মেনে সব রকমভাবে তদন্তে সহযোগিতা করছেন তিনি। ডিজে মামলায় ইতিমধ্যে কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু এরপরও হাই কোর্ট চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আগামী সোমবার শুনানিতে আদালত কী জানায়, সেদিকেই নজর সবার।







    akb tv news 

    30.07.2026

    3/related/default