আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জনগণনায় সবাইকে সহযোগিতার আহ্বান ধলাই জেলা শাসকেরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    দেশের জনগণনা ২০২৭ কে কেন্দ্র করে বুধবার ধলাই জেলার জেলাশাসক এক সাংবাদিক সম্মেলন করেন  । জেলা শাসক বিবেক এইচ বি বলেন, চলতি মাসের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলছে সেল্ফ এনুমারেশন। অর্থাৎ স্ব গণনা। সেল্ফ এনুমারেশন শেষ হওয়ার পর শুরু হবে ডোর টু ডোর হাউজ লিস্টিং এবং জনগননা । আগামী ১ অগাস্ট থেকে শুরু হবে এই কাজ। একমাস ব্যাপী চলবে ডোর টু ডোর হাউস লিস্টিং এবং জনগননা।

    জেলাশাসক জানান এই কাজের জন্য ধলাই জেলায় ৭৫২জন এনুমারেটর নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ৮৫ জন এনুমারেটর রিজার্ভে রাখা হয়েছে। জনগণনার নিয়ম অনুসারে প্রতি ৭০০ থেকে ৮০০ জনগণের জন্য একজন এনুমারেটর নিয়োগ করা হয়। এর পাশাপাশি ১২৯ জন সুপারভাইজার নিয়োগ করা হয় এবং ২৯ জন সুপারভাইজার রিজার্ভে রাখা হয়। সুপারভাইজারদের মধ্য থেকে একজন করে প্রত্যেক এনুমারেটরদের সাথে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে সমগ্র ধলাই  জেলা  বাসী যেন এগিয়ে আসে এবং  নিজেদের সমস্ত তথ্য প্রদানের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে সেই আহ্বান জানান তিনি ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৯ জুলাই, ২০২৬
     

    3/related/default