আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কালীঘাট তৃনমূলকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ৩১শে জুলাই শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কোনও অশান্তি হয়েছে কিনা। পালটা কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েনের আইনজীবী আদালতে জানান, একুশে জুলাইয়ে কোনও অশান্তি হয়নি। শান্তিপূর্ণভাবে সব কিছু মিটে গিয়েছে। এদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। রাজ্যের আরও দাবি, কতজন জমায়েত হতে পারবেন, সে সংখ্যা বেঁধে দেওয়ার পরও সেই নির্দেশ মানা হয়নি। তার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ অবরুদ্ধ হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি। সুতরাং আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। বিচারপতি তাতে ক্ষুব্ধ হন। তিনি কালীঘাট তৃণমূলকে সতর্ক করেন। বিচারপতি বলেন, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিচারপতির   এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলায় সরকারের পালাবদলের আগে থেকে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশস্থল নিয়ে নানা অভিযোগ ছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে বছরের পর বছর তৃণমূল ধর্মতলায় সমাবেশ করে গিয়েছে। এবার বিজেপি সরকারের আমলে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সেখানেও নিয়ম মানা হয়নি বলে রিপোর্ট রাজ্যের। 





    akb tv news 

    31.07.2026


    3/related/default