নিজস্ব প্রতিনিধিঃ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট শিশু মনুশ্রী চৌধুরী। যার বয়স মাত্র
২৩ মাস। আগামী তেসরা সেপ্টেম্বর দু’বছর পূর্ণ করবে মনুশ্রী। দু’বছরের ভিতর জীবন দায়ী
ইনজেকশন প্রদান না করলে তাকে সুস্থ করে তোলা অসম্ভবকর।এককালীন জীবনরক্ষা কারী ইনজেকশন
জোলজেনসমা। যার আনুমানিক দাম ১৪ থেকে ১৬ কোটি ভারতীয় টাকা, যদিও আমদানি, কর ও বিভিন্ন
সহায়তা কর্মসূচির কারণে প্রকৃত খরচ পরিবর্তিত হতে পারে। যদি সরকার ট্যাক্স কমিয়ে
দেয় তাহলে আনুমানিক ৮-৯ কোটি টাকার মত পড়তে পারে। আর এক মাসের মত সময় হাতে আছে।কিন্তু সময়ের ১৫-২০
দিন আগেই রাজ্য ছাড়তে হবে। এখন পর্যন্ত মাত্র
পাঁচ কোটি ৫০-৬০ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। শুক্রবার কল্যাণপুরের বিধায়ক পিনাকী
দাস চৌধুরী মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।তিনি রাজ্যবাসী
এবং ভারতবাসীর কাছে আবেদন রাখেন প্রত্যেকে যেন আর্থিক সাহায্য করে ছোট্ট শিশুটিকে সুস্থ
হয়ে উঠতে। বিধায়ক পিনাকী দাস বলেন, মানুষের সম্মিলিত প্রচেষ্টাই শিশুটির চিকিৎসার
পথকে আরও সহজ করে তুলতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
akb tv news
31.07.2026

