নিজস্ব প্রতিনিধিঃ
আরও একবার আইনি ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই
কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিল, রক্ষাকবচের মেয়াদ
বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে তাঁকে
চিকিৎসা করানোর পরামর্শ দেন বিচারপতি। সম্প্রতি
বিধানসভা নির্বাচনের প্রচারে ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির
উদ্দেশে ‘ডিজে’ বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে
এদিন হাই কোর্ট একথা জানিয়েছে।এর আগে অমিত শাহকে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলায় তাঁর বিদেশযাত্রার
উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। আর সোমবার অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলা বিচারপতি
সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান।
সেই আবেদন মেনে আগামী ৬ই অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। কিন্তু শর্ত দিয়েছে হাই কোর্ট।
আগামী ২৯শে জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের
চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম
হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের
চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।
akb tv news
20.07.2026

