আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রথযাত্রাকে ঘিরে শ্রী জগন্নাথ জিও মন্দিরে ব্যাপক প্রস্তুতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১৬ই জুলাই বৃহস্পতিবার পবিত্র রথযাত্রা উৎসব। এই উপলক্ষে আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে ব্যাপক প্রস্তুতি চলছে। রথযাত্রাকে কেন্দ্র করে এবছরও একাধিক ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। ইতোমধ্যেই মন্দির প্রাঙ্গণে রথে রং করা, বিশাল প্যান্ডেল নির্মাণ এবং ভক্তদের সুবিধার্থে বিভিন্ন পরিকাঠামোগত প্রস্তুতির কাজ জোরকদমে শুরু হয়েছে।রথযাত্রার আগের দিন ৩০ আষাঢ় ১৫ জুলাই, বুধবার সকালে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গুন্ডিচা মার্জন। একইদিন রাত ৮টায় 'গুন্ডিচা মার্জনের রহস্য' বিষয়ক ধর্মীয় বক্তৃতার আয়োজন করা হয়েছে।৩১ আষাঢ় ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পবিত্র রথযাত্রা বের হবে। রথযাত্রা উপলক্ষে প্রতিদিন বিকেল ৫টায় ধর্ম সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।আগামী ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫টায় বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে বিশেষ সান্ধ্য ধর্ম মহাসভা ও সাধু সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং ২০ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এছাড়াও বিভিন্ন দিনে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেবেন।৭ শ্রাবণ ২৪ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে উল্টো রথ। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, ওষুধ বিতরণ এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া রথযাত্রা উপলক্ষে ১২ জুলাই মন্দির প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।মন্দির কর্তৃপক্ষের আশা, অন্যান্য বছরের তুলনায় এবছর রথযাত্রায় ভক্তদের উপস্থিতি আরও বেশি হবে। সেই লক্ষ্যেই নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা এবং ভক্তদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি সকল ভক্তদের এই কটা দিন মন্দিরে উপস্থিতি কামনা করেছে মন্দির কর্তৃপক্ষ।






    akb tv news 

    09.07.2026


    3/related/default