আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাময়িক সময়ের জন্য স্বস্তি কালীঘাট তৃণমূলের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের।বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি ছিল।এদিন কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নির্দেশে বিচারপতি জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দু’জন অনুমোদিত তাঁরাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের। এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হয় বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচনে লড়ার জন্য এই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়েছিল। সেই সময় কোনও প্রশ্ন তোলা হয়নি। কিন্তু ফল প্রকাশের পর কেন অভিযোগ? এই প্রশ্ন বিচারপতির।










    akb tv news 

    09.07.2026


    3/related/default