নিজস্ব প্রতিনিধিঃ
গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মোটরস্ট্যান্ড ও ধলেশ্বর ১৬ নম্বর রোড থেকে মোবাইল ছিনতাই কাণ্ডে তিন কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। জানা গেছে, কিন্নরি দত্ত ও অপর্ণা দেবনাথ নামে দু’জনের অভিযোগ মূলে মোটর স্ট্যান্ড ও ধলেশ্বর রোড নম্বর ১৬ থেকে মোবাইল ছিনতাই কাণ্ডে তিনজন কুখ্যাত ছিনতাইবাজকে পূর্ব থানার সেকেন্ড অফিসার শংকর সাহার নেতৃত্বে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার এবিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানালেন পূর্ব থানার সেকেন্ড অফিসার শঙ্কর সাহা। তিনি জানান, গত মাসের ৩০ তারিখ মোটরস্ট্যান্ড ও ধলেশ্বর ১৬ নম্বর রোড থেকে মোবাইল ছিনতাই হওয়ার অভিযোগ পায়। সেই অভিযোগ পেয়ে আমরা মামলা রেজিষ্টার করি ও তদন্তে নামি। এরপর তিনজনকে আমরা গ্রেফতার করি।তাদেরকে শনিবার তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।
akb tv news
04.07.2026

