নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার আগরতলার বাধারঘাট রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী
ড. মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর
উপস্থিতিতে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হল অত্যাধুনিক ‘আগরতলা-করিমগঞ্জ-আগরতলা’
মেমু ট্রেন পরিষেবার। এরপর মেমু ট্রেনটিকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করা হয়।সময়ের
সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের দ্রুত, আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই
উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই মেমু ট্রেন পরিষেবা থেকে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত
হবেন বলে আশা করা হচ্ছে। উন্নত সংযোগের মাধ্যমে ত্রিপুরার রেল যোগাযোগ আরও শক্তিশালী
হবে এবং যাত্রী সেবায় আসবে নতুন গতি।এই পরিষেবা চালুর ফলে সাধারণ যাত্রীদের যাত্রা
হবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী। দ্রুত, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রাকে
বাস্তবে রূপ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। যাত্রীদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের
মূল লক্ষ্য।
akb tv news
04.07.2026

