আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুই শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    গত কিছুদিন আগে আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতের স্ত্রী শ্রীমতী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।



    এছাড়াও, ৭৯ টিলা এলাকার হরিদাস দেবনাথের পুত্রের জলে ডুবে অকাল মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী হরিদাস দেবনাথের হাতে ৩.৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৮ই জুলাই ২০২৬

     

    3/related/default