আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দা দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টা।।AKB TV News

    আরশি কথা

     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাতের অন্ধকারে ধারালো দা দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টা। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৪৫ বছরের আইডি সরি মলসম।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জম্পুইজলা ব্লকের অধীন উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুম পাড়ায়। জম্পুইজলা ব্লকের অধীন উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুম পাড়ায় আইডি সরি মলসমের বাড়ি। বাড়িতে তিনি একাই থাকতেন।ওই মহিলার একমাত্র ছেলে ১৭ বছরের জ্যাকব দেববর্মা ব্যাঙ্গালোরে কাজ করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় উদয়পুর কিল্লা এলাকার ধন্য মোহন জমাতিয়া নামে এক যুবক মহিলার ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হত্যার চেষ্টা করে। রক্তে ভেসে যায় মহিলার ঘর ও বারান্দা। মহিলার আত্ম চিৎকার শুনে এলাকাবাসী তার বাড়িতে এসে এই দৃশ্য দেখতে পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জিবি হাসপাতালে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে  যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এরপর অভিযুক্তকে আটক করতে তল্লাশিতে নামে।আহত মহিলার এক আত্মীয় জানায়, ঘটনার সময় আমার দিদির ঘরে তিনজন এসেছিল। দিদি তাদেরকে ছিনেছে। তারা দিদিকে দা দিয়ে কুপিয়েছে বলে তিনি জানান।

     






    akb tv news 

    28.07.2026

    3/related/default