নিজস্ব প্রতিনিধিঃ
নিট
প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে গত বৃহস্পতিবার মাঝরাতে ভিডিও পোস্ট করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির
ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়েছে দেড় কোটি। কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের
চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা গেছে, ভিডিওটি আপলোড করার
আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামীর সংখ্যা
ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। প্রসঙ্গত,
রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র
রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে।যে ভিডিও এহেন ঝড়
তুলেছে সোশাল মিডিয়ায়, সেই ভিডিওটিই কিনা মুছে দেওয়া হল। কেন এমনটা ঘটল? মেটা
সূত্রে খবর, এই ভুলটা একেবারেই অনিচ্ছাকৃত। যান্ত্রিক ত্রুটির কারণেই ভিডিওটি সরে
গিয়েছিল। ভুলবশত এমনটা হয়ে গিয়েছে, এই মর্মে বার্তাও দিয়েছে মেটা কর্তৃপক্ষ। তাদের
তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভুলবশত ওই কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন আবার
ভিডিও ফেরত আনা হয়েছে।’ ভুলের জন্য ক্ষমাও চেয়েছে মেটা।সূত্রের খবর, ঘটনায় রীতিমত
ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটার শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে। তথ্য এবং
প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে মেটা এবং ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের সমন
পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র।
akb tv news
28.07.2026

.jpg)