আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নদীর পাড় ভাঙ্গন রোধে নিম্ন মানের কাজের অভিযোগঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    জিরানিয়া মহকুমায় নদী ভাঙ্গন রোধে অবৈজ্ঞানিক ও নিম্মমানের কাজের অভিযোগ উঠেছে । ঘটনা জিরানিয়ার চম্পকনগর এলাকায়। সংশ্লিষ্ট এলাকার নদী ভাঙ্গন রোধে  জিরানিয়া মহকুমা শাসক এবং  পূর্ত দপ্তরের আধিকারিকের  বদান্যতায় ক্ষুব্ধ নদীর পাড়ের বাসিন্দা সহ ব্যবসায়ীরা। প্রতিবছর বর্ষায় ওখানারকার  নদীর পাড়ে বসবাসকারী মানুষের বাড়িঘর , ব্যবসায়ীদের বাড়ি ঘর, দোকানপাট  ক্ষতিগ্রস্ত হচ্ছে । গোটা এলাকা  ধীরে ধীরে নদীতে তলিয়ে যাওয়ার পথে। এই অবস্থা থেকে মানুষকে রক্ষা করতে সরকার নদীর পাড়ে  বোল্ডার  দিয়ে নদী ভাঙ্গন রোধের  সিদ্বান্ত নেয় ।  সেই অনুযায়ী সেখানে কাজ  শুরু হয়েছে।

    অভিযোগ এই কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও খুবই নিন্মমানের হচ্ছে বলে  জানালেও গুরুত্ত  দেননি জিরানিয়া মহকুমা শাসক এবং মহকুমা  পূর্ত দপ্তর । এমনকি নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ন্যূনতম  সরকারি সাহায্য পায়নি বলে অভিযোগ । স্থানীয়দের আরো বক্তব্য এই অবজ্ঞানিক ও নিম্নমানের কাজের পেছনে প্রশাসনের পাশাপাশি অন্য কোনো অবৈধ চক্রের যোগসাজস থাকতে পারে। তাই সরকার যেন এই  কাজ সঠিক ভাবে সম্পন্ন করে  তারজন্য নতুন করে পরিকল্পনা গ্রহণের দাবি  জানান স্থানীয়রা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৯ জুলাই, ২০২৬
     

    3/related/default