নিজস্ব প্রতিনিধিঃ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরী।যার বয়স মাত্র ২২ মাস।
সে এসএমএ রোগে আক্রান্ত।তার চিকিৎসার জন্য বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন। সেই দিকে
লক্ষ্য রেখেই সকলে এগিয়ে আসছে তার সহায়তায়। অন্যান্যদের সঙ্গে এই
ছোট্ট শিশু কন্যার চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিয়ে এবার এগিয়ে এল সামাজিক সংগঠন
‘সৎ ভাবনা’। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে ৮৬ হাজার টাকা আর্থিক সহায়তা
তুলে দেওয়া হয়।সংগঠনের সদস্যরা জানান, শিশুটি একটি জটিল রোগে আক্রান্ত এবং তার উন্নত
চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।তাই রাজ্যের
সকল শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের
কাছে শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান
জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
akb tv news
08.07.2026

