আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মৎস্য চাষি দিবসে ১৮ জন সফল মৎস্য চাষিকে সম্বর্ধনাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    রাজ্যে পালিত হলো জাতীয় মৎস্য চাষি দিবস। মৎস্য চাষের উন্নয়ন, আত্মনির্ভরতা এবং মৎস্যজীবীদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে  কমলপুর টাউন হলে  উদযাপিত হলো রাজ্যভিত্তিক ২৬তম জাতীয় মৎস্য চাষি  দিবস। অনুষ্ঠানে উদ্বোধন করেন  কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি  আধুনিক মৎস্যচাষের গুরুত্ব, সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন।


    যুবসমাজকে এই পেশায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যচাষ শুধু একটি পেশা নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। দেশের বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ড. হীরালাল চৌধুরী এবং  কে. এইচ. আলীগুনি-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের  মাধ্যমে অনুষ্ঠানের  সূচনা করা হয়। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ভাইস-চেয়ারম্যান অনাদি সরকার, ডেপুটি ডিরেক্টর অফ ফিশারিজ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উক্ত  অনুষ্ঠানে রাজ্যের মৎস্য  দপ্তরের  মন্ত্রী সুধাংশু দাস-এর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। মৎস্যচাষে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন রাজ্যের ১৮ জন সফল  মৎস্যচাষীকে  দপ্তরের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই জুলাই ২০২৬

     

    3/related/default